পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক

১১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): আসন্ন দুর্গাপূজায় দেশের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, সব মণ্ডপে র‌্যাব, পুলিশ, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এবং আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত আনসার সদস্য মোতায়েন থাকবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। মণ্ডপ কর্তৃপক্ষ তাদের থাকার ব্যবস্থা করে দেবেন। আমরা বলেছি, প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।

মন্ত্রী বলেন, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী, এটা পুলিশ হতে পারে আনসার হতে পারে, যেখানে যেটা প্রয়োজন, সেভাবে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা থাকবে। তাদের যেন আর্মড ব্র্যান্ড থাকে এটা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে করে আমরা বুঝতে পারি কারা স্বেচ্ছাসেবক। বড় মণ্ডপে নিরাপত্তা বাহিনী টহলে থাকবে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার গুজব রোধে এগুলো মনিটরিং করা হবে। কেউ এ ধরনের অপচেষ্টা করলে কঠোর অবস্থার মুখোমুখি হতে হবে। প্রতি মণ্ডপে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পথ রাখতে হবে। এটাও জানিয়ে দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব পূজা মণ্ডপে জুয়া ও মাদক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দুস্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।

আসাদুজ্জামান খান বলেন, আজান ও নামাজের সময় শব্দের ব্যবহার সহনীয় থাকবে। তিনি আজান ও নামাজের সময় মসজিদের পাশ্ববর্তী পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালীন এবং বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখারও অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *