০২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পোলিও বোতলে স্যাটিটাইজার ভরে তা শিশুদের খাইয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দেশটির মহারাষ্ট্রের যুবতমল জেলার একটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে ঘটনা ঘটে।
মঙ্গলবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ১২ শিশুকে স্যানিটাইজ খাওয়ানো হল পোলিও টিকার বদলে। এটি ভুলবশত নাকি চক্রান্ত, চলছে তদন্ত। প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।
যুবতমল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল বলেন, এই ১২ শিশুকে পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার দেয়া হয়েছে। পরে এদের মধ্যে একজন বমি ও খারাপ লাগার কথা জানায়। তাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাদের অবস্থা স্থিতিশীল। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাঞ্চাল বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং ওই তিন স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হবে।
অন্য আরেকজন কর্মকর্তা বলেন, টিকা খাওয়ানো শেষে গ্রামের প্রধান পোলিও টিকা গণনা করে দেখার সময় বিষয়টি ধরা পড়ে।
ভারত/এসকেএম
















Leave a Reply