পোল্যান্ডে ১৫০ সেনা পাঠাচ্ছে কানাডা

১৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): মানববিক ত্রাণ কাজে সহায়তার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যেন্ডে ১৫০ জন সেনা সদস্য পাঠাচ্ছে কানাডা।

বৃহস্পতিবার কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ দেশটির ট্রেনটন সেনাঘাঁটিতে এ ঘোষণা দেন। খবর: আনাদোলু।

অনিতা বলেন, রুশ আগ্রাসনে ২৭ লাখ ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই বিশাল সংখ্যক শরণার্থী নিয়ে বেশ ঝামেলায় পড়েছে দেশটি। তাই শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য এসব কানাডিয়ান সেনারা কাজ করবেন।

অনিতা আনন্দ আরও বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধে আমরা ইউক্রেনের সাথে আছি।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ