প্রকল্পের মাধ্যম উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে হবে

১৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): উন্নয়ন প্রকল্পের মাধ্যম উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। একইসাথে গবেষণা প্রকল্পের ফলাফল প্রকাশের ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশ দেন মন্ত্রী।

সভায় প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ঠুনকো অজুহাতে প্রকল্পের কাজ মন্থর করা বা প্রকল্পের অর্থ অপব্যায় করা কোনভাবেই বরদাশত করা হবে না। প্রকল্প বাস্তবায়নে ক্রয় সংক্রান্ত নিয়ম-পদ্ধতি, মন্ত্রণালয়ের অনুশাসন যথাযথভাবে মেনে চলতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব মোহাম্মদ তৌফিকুল আরিফ ও এসএম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর এসএম জাহাঙ্গীর হোসেনসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার কর্মকর্তারা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা এবং পরিকল্পনা কমিশন ও আইএমইডি এর প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ উপখাতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ১৮টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নাধীন ৬টি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বাস্তবায়নাধীন ১টিসহ মোট ২৫ টি প্রকল্পের নভেম্বর, ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

শ ম রেজাউল করিম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *