আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন বুচায় সংঘটিত নৃশংস গণহত্যার জন্য দায়ী প্রত্যেক অপরাধীকে শাস্তি দেবে। কাউকে ক্ষমা করা হবে না।
শুক্রবার বুচার শহর রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার এক বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুচা শহর এবং বুচা জেলায় মাত্র ৩৩ দিনের দখলদারত্বে রাশিয়ানদের হাতে ৩৭ শিশুসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ১৭৫ জনেরও মরদেহ উদ্ধার করা হয়েছে গণকবর থেকে। এখানে রাশিয়ানরা অন্তত ৯ হাজারটি যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।
জেলেনস্কি বলেন, দখলদার দেশের সেনাবাহিনী নৃশংসতার প্রতীক। আমরা কখনই তাদের ক্ষমা করব না। আমরা প্রত্যেক অপরাধীকে শাস্তি দেব।
জেলেনস্কি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















