নিউজ ডেস্ক: সাফ নারী ফুটবলে বাংলাদেশ অপরাজিত চাম্পিয়ন হওয়ায় ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে দাপটের সাথে খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন বাংলাদেশের নারীরা। তারা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টে ছিলেন অপরাজিতও। নারী ফুটবলে আজকের এ সাফল্যের মূল কৃতিত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর কিশোরীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
এ সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবলের অবিস্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জাহিদ আহসান রাসেল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply