প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে।

বুধবার সকালে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দেখা করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক শোলের সাথে। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আলোচনা হয় রোহিঙ্গা ইস্যু নিয়ে। আলোচনায় ইউক্রেন যুদ্ধের ইস্যুটি গুরুত্বের সাতে তুলে ধরা হয় মার্কিনিদের পক্ষ থেকে। এ ছাড়া সামরিক চুক্তি, মানবাধিকার নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় আসেন ডেরেক এইচ শোলে। আজই তিনি ঢাকা ছাড়বেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *