প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশে আরও বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যদি আরও প্রতিবন্ধকতা থাকে তা খুঁজে বের করব। আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করা হবে।

স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

এসময় প্রবাসীরা দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু অসুবিধার কথা উল্লেখ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি জানতেন না যে তারা বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

লন্ডনে অনুষ্ঠেয় রোড শো’র প্রসঙ্গ তুলে জানান, সেখানে তিনি বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) বিষয়টি খতিয়ে দেখতে বলবেন।

এসময় প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, আমি আশা করি আপনারা নিয়ম মেনে চলবেন।

প্রধানমন্ত্রী/এসকেএম/আরএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *