১ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, মিশর): মিশরের উত্তরাঞ্চলের বেহিরা প্রদেশে এক সড়ক দুঘর্টনায় আট শিশু শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দেশটির নিল ডেল্টায় তাদের বহন করা গাড়িটি একটি খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর: সংবাদ সংস্থা এএফপি।
দারিদ্রপীড়িত বেহিরা প্রদেশের ইতে আল-বারুন্দ থেকে এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার কবলে পড়া এসব শিশু ‘আলু সংগ্রহের’ কাজ করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, তারা দিনে স্কুলে এবং তাদের পরিবারকে সহায়তা করে এবং রাতে মাঠে কাজ করে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে যায়। জিজ্ঞাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: স্মরণে জ্যোতির্ময় সরদার স্যার
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত এসব শিশুর বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।
মিশরের আইন অনুযায়ী ১৫ বছর বয়স পর্যন্ত শিশু গণ্য করা হয় এবং এ বয়সের শিশুদের কাজ করারও অনুমতি রয়েছে। এছাড়া ১৩ বছর বয়সের শিশুদের মৌসুমি কাজ করার ক্ষেত্রে কোন বাধা নেই।
শিশু মৃত্যু/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply