প্রিয়াঙ্কার পা ভেঙে গেছে

৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ওয়েব সিরিজের শুটিং চলাকালীন বেপরোয়া বাইক চালকের ধাক্কায় পা ভেঙেছে টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। এসময় আহত হয়েছেন তার সহ অভিনেতা অর্জুন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় নিউটাউন ইকোপার্কে ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাকে সাথে সাথে হাসপাতালে নেয়া হয়েছ। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার ডান পায়ের হাড় ভেঙে গেছে। আজ বিকেলে তার পায়ে একটি অস্ত্রোপচারের কথা রয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় নিউটাউন ইকোপার্কে চলছিল ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং। তাতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ও অর্জুন চক্রবর্তী। শুটিং চলাকালে একটি বেপরোয়া বাইক আকস্মিকভাবে সেটের সীমানার ভেতর ঢুকে প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়েন রাস্তার পাশে। দুজনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অর্জুনকে ছেড়ে দেয়া হয়। অন্যদিকে প্রিয়াঙ্কার পায়ের এক্স–রে করে দেখা যায় তার ডান পায়ের হাড় ভেঙে গেছে।

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলচালক মদ্যপ অবস্থায় ছিলেন। প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা দিয়ে তিনি দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ তাকে আটক করেছে।

কলকাতায় চিরদিনই তুমি যে আমার, চ্যাম্প, বিবাহ অভিযানসহ বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। এ ছাড়া তিনি কাজ করেছেন বাংলা ধারাবাহিকেও। বাংলাদেশে রফিক শিকদারের ‘হৃদয়জুড়ে’ ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা সরকার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *