ফরাসিদের পাকিস্তান ছাড়ার পরামর্শ

১৫ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): নিজ দেশের নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স। পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভের কারণে এ পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস নিজ দেশের নাগরিকদের উদ্দেশে এমন পরামর্শ দেয়। খবর: রয়টার্স ও এএফপি।

চলতি সপ্তাহে পাকিস্তানে উগ্র মুসলিমদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন আঁকা নিয়ে ইসলামপন্থী উগ্র পাকিস্তানিরা বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে কয়েকজনকে আটকের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা।

পাকিস্তানের কট্টর ধর্মীয় সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) হুমকিকে আমলে নিয়ে ফরাসি দূতাবাস তাদের নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে।

সতর্ক বার্তায় ফ্রান্সের নাগরিক ও কোম্পানিগুলো আপাতত পাকিস্তান থেকে চলে যেতে বলা হয়।

জানা গেছে, ইচ্ছুক ফরাসি নাগরিকরা চলমান বাণিজ্যিক ফ্লাইটেই পাকিস্তান ত্যাগ করবেন।

দেশটির কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) হুমকির পর ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বার্তা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্রান্সের নাগরিক ও কোম্পানিগুলোকে আপাতত পাকিস্তান থেকে চলে যেতে। চলমান বাণিজ্যিক বিমানেই তারা পাকিস্তান ছেড়ে চলে যাবেন।
ফ্রান্স-পাকিস্তান/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *