ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

০২ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য।

বুধবার বিবিসি এক অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, বিশ্বে যুক্তরাজ্যই প্রথম দেশ, যারা ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা নিরাপদ। যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ আগামী সপ্তাহে শুরু হবে।

ফাইজার/বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, সর্বোচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর লোকজনকে আগামী কয়েক দিনের মধ্যে ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়া যাবে।

যুক্তরাজ্য ইতিমধ্যে চার কোটি ডোজ ফাইজার/বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে।

যুক্তরাজ্য/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *