আন্তর্জাতিক ডেস্ক: আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে জাপানের কর্মকর্তারা।
রোববার দিনের শুরুতেই এই মিসাইল ছুড়েছে বলে জানায় জাপান কোস্টগার্ড। খবর: স্পুটনিক।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তশিরো ইনো এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোববার সকালে পিয়ংইয়ং ৫০০ কিলোমিটার দূরপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
জাপান কোস্টগার্ড জানায়, প্রথম পরীক্ষাটি চালায় রোববার ভোরে। এর ৪০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
এর পরই জাপান সাগরে চলাচলকারী জাহাজগুলোকে সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়।
উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময় থেকে উত্তর কোরিয়া বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে। এর বেশিরভাগই গিয়ে আছড়ে পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশে।
ক্ষেপণাস্ত্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















