ফ্রান্সে ফের লকডাউন

২০ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফ্রান্সে করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন করে লকডাউন শুরু হয়েছে। ইতোমধ্যেই দেশটির এক তৃতীয়াংশ জনগোষ্ঠীকে নেয়া হয়েছে লকডাউনের আওতায়। এদিকে, ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমোদনের পর ইউরোপের কয়েকটি দেশ আবারও অ্যাস্ট্রাজেনিকার টিকা দেয়া শুরু করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অতিমারী করোনা ভাইরাস এখনও দ্রুত গতিতে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ছে। মার্চের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১৪ শতাংশ।

করোনা ভাইরাসের নতুন ওয়েভ মোকাবেলায় মাঠে নেমেছে ইউরোপের দেশগুলো। ইতোমধ্যেই পোল্যান্ড ও ইউক্রেন পুরোপুরি এবং ফ্রান্সের কিছু অংশসহ বেশ কয়েকটি দেশে আংশিকভাবে লকডাউন কার্যকর হয়েছে।

প্যারিসেরে উপকণ্ঠের শহর ইয়েরেসের মেয়রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, মেয়র তার এলাকায় ব্যবসা-বাণিজ্য চালু রাখতে বলেছেন। মেয়র প্রশ্ন তুলেছেন, ‘কেন আমরা বইয়ের দোকানের চেয়ে শ্যু-স্টোরে কোভিড ছড়ানোর বেশি গুরুত্ব দিব?’

লকডাউনের নতুন বিধি নিষেধে বুকসপগুলোকে জরুরি বিবেচনা করা হচ্ছে, পরে শুক্রবার দিনের শেষদিকে ফুলের দোকান, চকলেট ও জুতোর দোকান এই জরুরি তালিকার অন্তর্ভুক্ত করা হয়।
লকডাউনের কারণে গোটা বিশ্বে নগরীগুলো অবসন্নতায় ধুকছে, ভিয়েনা, সোফিয়া ও মন্ট্রিয়েলে বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

অ্যাস্ট্রাজেনিকার টিকা রক্ত জমাট বাধতে সহায়তা করতে পারে এই আতঙ্কে সম্প্রতি অনেক দেশ এই টিকাদান বন্ধ করে দেয়। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এটিকে ‘নিরাপদ ও কার্যকর’ ঘোষণা দেয়ার পর শুক্রবার পুনরায় জার্মানি ও ইতালি অ্যাস্ট্রাজেনিকার টিকাদান শুরু করেছে।

ফ্রান্সে করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *