বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্ক: বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দেয়ার ঘটনায় বাংলা একাডেমি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ এ অভিযান চালায় পুলিশ।

ডিএমপি সূত্রে জানা যায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে একুশে বইমেলায় বোমা হামলার হুমকিসংবলিত চিঠি আসে।

উড়োচিঠিতে এ হুমকি দেয়া হলেও বিষয়টি গুরুত্বের সাথে নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় বাংলা একাডেমির পক্ষ থেকে অভিযোগ আসার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

মোহাম্মদ সাইফুল ইসলাম নামের স্বাক্ষরে বুধবার ওই উড়োচিঠি পাঠানো হয়। তাতে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

পুলিশ সূত্র বলছে, ২০ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থেকে ওই চিঠি পোস্ট করা হয়।

হাতে লেখা ওই চিঠিতে বলা হয়, রাজধানীর কয়েকটি হোটেলে দেহব্যবসা বন্ধে পুলিশ বরাবর আবেদন করা হলেও তারা ব্যবস্থা নেয়নি। তাই তারা পাকিস্তানের করাচি পুলিশ সদর দপ্তরের মতো বাংলাদেশের পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশ হত্যা করতে চায়। এর জন্য সুযোগের অপেক্ষায় আছে তারা। পুলিশ ওই দেহব্যবসা বন্ধ না করলে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে বইপ্রেমীদের হত্যা করা হবে। কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে, বইপ্রেমীরা দেহব্যবসার বিরুদ্ধে কিছু লেখেনি। ওই চিঠির নিচে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে অনুলিপি দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বইমেলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *