বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

০৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন স্পিকার।

রোববার এক বার্তায় স্পিকার বলেন, ৭ মার্চ বাঙালি জাতির জন্য এক অনন্য মাইলফলক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐতিহাসিক ৭ মার্চ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

এসময় তিনি ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ সমভ্রম হারানো মা-বোন, জাতীয় চার নেতা ও ৭৫ এর ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এসময় স্পিকারের সঙ্গে সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পিকার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *