নাইজেরিয়ায় আজ অবমুক্ত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ স্মারক ডাকটিকেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই স্মারক টিকেট অবমুক্ত করা হবে।

ছবি: নাইজেরিয়া পোস্টাল ডিপার্টমেন্টের ফেসবুক পেইজ থেকে
আজ নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ সময় বিকেল ৫টায় (নাইজেরিয়ার স্থানীয় সময় দুপুর ১২টায়) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনইয়েমা যৌথভাবে স্মারক টিকেটটি অবমুক্ত করবেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও যুক্ত হবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আরও যুক্ত হবেন আবুজায় দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ডক্টর ইসমাইল আদেবাইও আদেউশি-সহ দুই দেশের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি আবুজায় বাংলাদেশে হাইকমিশনার শামীম আহসানের সাথে নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ডক্টর ইসমাইল আদেবাইও আদেউশি-এর সৌজন্য সাক্ষাত হয়। সে সময় ইসমাইল আদেবাইও আদেউশি জানান, বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিষ্ঠান স্মারক ডাকটিকেট প্রকাশ করবে।















Leave a Reply