বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে

৬ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মারা যাওয়ার ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফরি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে। সে তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ ঘটনায় কারও ইন্ধন থাকলে তাদেরও খুঁজে বের করবে এ তদন্ত কমিটি।

তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এরই মধ্যে পার্ক ব্যবস্থাপনার সাথে জড়িত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান, পার্ক প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

শাহাব উদ্দিন/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *