বঙ্গমাতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানতেন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির যে কোনও কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের মা সম্পর্কে তিনি বললেন, বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের ধারা বদলে দিয়েছিলেন।

শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতি করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। জন্মবার্ষিকী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক ক্ষেত্রে আমার মায়ের অবদান সম্পর্কে সবচেয়ে আকাঙ্খিত বিষয়টি হল আমার মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে, আমি দুঃখের সাথে বলছি, অনেক বড় নেতাই তা করতে ব্যর্থ হয়েছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম পাকিস্তানে গোলটেবিল আলোচনায় যোগ দেয়ার জন্য প্যারোলে বঙ্গবন্ধুর মুক্তির প্রস্তাব দেয়া হলে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তা প্রত্যাখ্যাত করে তিনি (বঙ্গমাতা) সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, এই সঠিক ও সময়োচিত সিদ্ধান্ত আইয়ুব খানকে (আগরতলা ষড়যন্ত্র) মামলা প্রত্যাহার করতে বাধ্য করেছিল এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথও বদলে দিয়েছিল।

তিনি বলেন, বঙ্গমাতা দলকে যোগ্যতার সাথে পরিচালনা করতেন (বিশেষত বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন) এবং সঠিক সিদ্ধান্ত দিতেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গোপালগঞ্জ থেকে অন্যান্য অংশগ্রহণকারীরা সংযুক্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *