বলিউড অভিনেতা শিব কুমার মারা গেছেন

১১ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন।

রোববার রাতে মুম্বাইতে তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যু সংবাদ জানান অভিনেত্রী আয়েশা রাজা। খবর: ইন্ডিয়া টুডে।

তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’।

শিব কুমার সুব্রহ্মণ্যম- টু স্টেটস, হিচকি, নেইলপলিশ, রকি হ্যান্ডসাম’সহও অনেক ছবিতে অভিনয় করেছিলেন।

সবশেষ তাকে দেখা গেছে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে।

চিত্রনাট্যকার হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন সুব্রহ্মণ্যম। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপরার ‘পারিন্দা’র চিত্রনাট্য লিখেছিলেন তিনি। এছাড়াও লিখেছেন ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘ইস রাত কি সুবাহ নাহি’, ‘অর্জুন পণ্ডিত’, ‘চামেলি’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ এবং ‘তিন পাত্তি’র চিত্রনাট্য। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবির জন্য ‘সেরা গল্প’ এবং ‘পারিন্দা’ ছবির জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

শিব কুমার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *