বিনোদন ডেস্ক: মারা গেলেন ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। তার বয়স হয়েছিল ৩২ বছর।
বৃহস্পতিবার রাতে পুনম মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন তিনি।
পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃসংবাদটি শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে লেখা হয়েছে, আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি।
ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের সাথে সাথে হতবাক করে নেটিজেনরা। এমনকি অনেকে প্রশ্ন তুলছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।
২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’।
পুনম পাণ্ডে/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply