০২ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বলিউড সিনেমার অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খানের ৫৫তম জন্ম দিনে আজ।

সাবেক নায়িকা ও স্ত্রী গৌরীর সাথে শাহরুখ খান
১৯৬৫ সালের ২ নভেম্বর নয়া দিল্লিতে তার জন্ম। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।
ভারত সরকারের দেয়া পদ্মশ্রী পুরস্কারে ভূষিত শাহরুখ খান ১৯৮৯ সালে অভিনয় জগতে যুক্ত হন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে মুম্বাইয়ের সিনেমার প্রধান চরিত্রে অভিষেক ঘটে তার। এ ছবিতে দুর্দান্ত অভিনয় করে জায়গা করে নিয়েছেন শাহরুখ। অর্জন করেন ফিল্মফেয়ারের সেরা নবাগত পুরস্কার। এরপর ‘চমৎকার, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী আসন গাড়েন।
পরে করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, পরদেশ, দিল তো পাগল হ্যায়, দিল সে, মোহাব্বাতে, কাভি খুশি কাভি গাম, দেবদাস, বাদশাহ, ডন, কাল হো না হো, বীর-জারা, মাই নেম ইজ খান, স্বদেশ, কুছ কুছ হোতা হ্যায় ছবিতে অভিনয় করে পৌঁছে যান সাফল্যের চূড়ায়।
প্রায় ৩ দশকের ক্যারিয়ারে ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ। এরমধ্যে আটবার পেয়েছেন সেরা অভিনেতার পরিস্কার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন শাহরুখ খান। ব্যক্তি জীবনে তিন সন্তানের জনক শাহরুখ খান।

শাহরুখ খান আপিএল জয়ের আনন্দ শেয়ার করছেন সাকিব আল হাসান ও সাকিবের স্ত্রী শিশিরের সাথে
বাঙালি স্ত্রী গৌরির আগ্রহে কেনেন ইইনয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর কোলকাতা নাইট রাইডার্স। তার আগ্রহে টিমে যোগ দেন কোলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি, বাংলাদেশের সাবেক দুই কাপ্তান মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। শাহরুখ খান এই তিন বাঙালির খেলার দারুণ ভক্ত।
খেলা/এসকেএম
















Leave a Reply