নিউজ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। ২১ নভেম্বর তাদের ঢাকার দূতাবাসটি বন্ধ করে দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এখন থেকে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলেও ওই সূত্র জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।
ওই সূত্র জানায়, আর্থিক এবং প্রাসঙ্গকি আরও কিছু কারণেই দূতাবাসটি গুটিয়ে নেয়া হলো।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাস ‘সমদূরবর্তী মিশন’ হিসেবে উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে।
উত্তর কোরিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply