বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান

নিউজ ডেস্ক: বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সমান। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। তিনি বলেন, জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছেন বলেই সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে।

শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলার ৪৭টি গীর্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত সাড়ে ২৩ মেট্রিক টন জিআর চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করেছে। তাই সবাই সমানভাবে উন্নতি করছে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, যেকোনও প্রয়োজনে সরকার আপনাদের দরকারি সহায়তা প্রদান করবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *