বিনোদন ডেস্ক: গত সোমবার চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত। পেটে অসহ্য যন্ত্রণার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে অভিনেতাকে।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রজনীকান্তকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। সুস্থ হয়ে এখন বাড়িতে ফিরেছেন তিনি। চেন্নাই পুলিশ এই তথ্য জানিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত। সোমবার মধ্যরাতে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।
হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল যে পেটে যন্ত্রণা নিয়ে রজনীকান্ত ভর্তি হয়েছিলেন। এই দক্ষিণি তারকার হৃদরোগ-সংক্রান্ত সমস্যাও ধরা পড়েছিল। এক মেডিকেল বুলেটিনে রজনীকান্তর চিকিৎসাজনিত সব প্রক্রিয়া প্রকাশ করেছিল।
রজনীকান্তর চিকিৎসক জানিয়েছিলেন যে অভিনেতার হৃৎপিণ্ডের সাথে যুক্ত এক রক্তনালি ফুলে গিয়েছিল। এই তারকার অসুস্থতার খবরে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।
রজনীকান্তকে খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে। আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি ‘ভেটাইয়ান’। এই পুলিশ অ্যাকশন ড্রামাধর্মী ছবির মাধ্যমে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন আর রজনীকান্ত একসাথে আসতে চলেছেন। ৩০ বছর পর বড় পর্দায় তাদের একসাথে দেখা যাবে। সদ্য ‘ভেটাইয়ান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।
রজনীকান্ত/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply