৩ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের মুম্বাইয়ের ভারসোভা এলাকায় নিজ ফ্ল্যাট থেকে বলিউড অভিনেতা ব্রহ্ম মিশ্রের অর্ধ পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার অভিনেতার ফ্ল্যাটের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর: হিন্দুস্তান টাইমস।
জানা যায়, ফ্ল্যাট থেকে ব্রহ্ম মিশ্রের অর্ধ পচাগলা দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, হত্যা বা অত্মহত্যা নয়, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩৬ বছর বয়সী এ অভিনেতার। কারণ সম্প্রতি হৃদযন্ত্রের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ২৯ নভেম্বর বুকে যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন মিশ্র। ডাক্তার তাকে বেশ কিছু ওষুধ দেয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই অভিনেতার মৃত্যুর কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে দুই-তিন দিন আগেই মৃত্যু হয়েছে তার এমনটিই মনে করা হচ্ছে।
ব্রহ্ম মিশ্রের বাড়ি ভুপালে। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন ব্রহ্ম। বলিউডে জায়গা করে নিতে মুম্বাইয়ে এসে বসবাস শুরু করেন তিনি। অভিনয়ের শুরুটা হয় মঞ্চ থেকে।
২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় মিশ্রের। এরপর বদ্রিনাথ কি দুলহানিয়া, কেশরি, দঙ্গল, সুপার ৩০-র মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে মির্জাপুর ওয়েবসিরিজের ললিত চরিত্রটি।
বলিউড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply