বায়তুল মোকাররমে স্বর্ণের দোকানে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের লাইনে আগুনের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সোমবার দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যকে জানিয়েছেন।

তিনি বলেন, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ