নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে। এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায়না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এদেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা রাব্বানী উল্লাহ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোজাম্মেল হক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply