বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না

৫ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, গোপালগঞ্জ): তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধুর সমাধি সৌধকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মতো লাফাচ্ছে। তারা যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, অতীতের মতো পেট্রলবোমা নিক্ষেপ করে তাহলে আমরা মাঠে নামব। আগস্ট মাস শোকের মাস। তাই আমরা শোক পালন করছি। আগামী সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো। তখন বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না।

সকালে টুঙ্গীপাড়ায় শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাক-সবজী ও সরিষা বীজ বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, শহীদ শেখ কামাল অল্প বয়সের মধ্যেই যে প্রতিভা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর তিনি রেখেছিলেন, বেঁচে থাকলে বাংলাদেশ আরও উপকৃত হতো।

আরও পড়ুন: শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপিত

হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি বাসায় বসে বক্তৃতা আর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে। করোনাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে অন্য কেউ দাঁড়ায়নি। তবে সবাই সতর্ক থাকবেন কারণ বিএনপি মূলত ষড়যন্ত্র করছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

তথ্যমন্ত্রী/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *