বিজেপি ছাড়লেন শ্রাবন্তী

১১ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনেত্রী রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান এখনও সংসদ সদস্য। জনপ্রিয় আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির হয়ে নির্বাচনেও অংশ নিয়েছেন। কিন্তু পরাজয় হন তিনি। যে দলের হয়ে প্রার্থী হয়েছিলেন এবার সেই দল থেকেই পদত্যাগ করলেন শ্রাবন্তী।

বৃহস্পতিবার দুপুরে এক টুইটবার্তায় তিনি পদত্যাগের এ ঘোষণা দেন। খবর: আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর থেকেই শ্রাবন্তীর সাথে বিজেপির দূরত্ব বাড়তে থাকে। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী।

দল ছাড়ার ঘোষণা করে শ্রাবন্তী টুইটবার্তায় লেখেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি থেকে পদত্যাগ করার হিড়িক পড়েছে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপির দুইবারের মন্ত্রী বাবুল সুপ্রিয়সহ অনেক জনপ্রিয় নেতা।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *