বিদায় আহমেদ প্যাটেল

২৫ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল। তিনি ছিলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ। ছিলেন একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সদস্য।

দিল্লির মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর: এনডিটিভির।

আহমেদ প্যাটেলের মৃত্যুতে সোনিয়া গান্ধী শোক প্রকাশ করেছেন। বলেছেন, তিনি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারিয়েছেন। আহমেদ প্যাটেলের শূন্যতা অপূরণীয়।

সোনিয়া গান্ধী বলেন, আমি এমন একজন সহকর্মীকে হারিয়েছি, যার পুরো জীবন কংগ্রেসের জন্য নিবেদিত ছিল।

আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল প্যাটেল জানান, রাজ্যসভার সদস্য আহমেদ প্যাটেল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রায় এক মাস আগে আহমেদ প্যাটেলের করোনা শনাক্ত হয়। পরে তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় এবং অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়।

আহমেদ প্যাটেলের মৃত্যুতে কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে আহমেদ প্যাটেলের ভূমিকা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ট্যুইট করে শোক প্রকাশ করেছেন। তিনি আহমেদ প্যাটেলকে কংগ্রেসের একটা স্তম্ভ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, আহমেদ প্যাটেলের ধ্যান-জ্ঞান ছিল কংগ্রেস। দলের সবচেয়ে কঠিন সময়েও তিনি কংগ্রেসের পাশে ছিলেন। কংগ্রেসের জন্য আহমেদ প্যাটেল ছিলেন এক অসাধারণ সম্পদ।

ভারত/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *