৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের যে ক্ষতি করেছে তা পুনর্নির্মাণ ইউক্রেনের একার পক্ষে সম্ভব নয়।
সোমবার সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক ভিডিও কনফারেন্সে দেয়া ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। খবর: এনডিটিভি।
ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা চেয়ে জেলেনস্কি বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালিয়ে রাশিয়া পাহাড়সম ক্ষতি করেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে সাড়ে সাতশ ডলার প্রয়োজন হবে।
ইউক্রেন পুনর্গঠনে পাশে দাঁড়ানো সব গণতান্ত্রিক বিশ্বের সম্মিলিত দায়িত্ব বলেও মন্তব্য করেন জেলেনস্কি। বলেন, বিশ্ব শান্তির পক্ষের দেশগুলোর বড় অবদান রাখতে হবে কিয়েভ পুনর্গঠনে। সেই সাথে রক্তক্ষয়ী যুদ্ধের জন্য রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।
ভলোদিমির জেলেনস্কি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply