৬ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনে অবিরত সামরিক অভিযান পরিচালনা করছে রুশ বাহিনী। এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার রাতে প্রায় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা বেজেছে। ওই দিন রাতে দেয়া ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর: আলজাজিরা।
রুশ হামলা মোকাবেলায় কিয়েভকে আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, এর আগে রাজধানী কিয়েভ এবং অন্যান্য কিছু অঞ্চলে কিছু সময়ের জন্য কোনও বিমান হামলার সতর্কতা ছিল না। তবে কিছু লোক এমন অস্বাভাবিক নীরবতার কারণে বিশেষভাবে উদ্বিগ্ন বোধ করেছিল। তারা অত্যাধিক চিন্তা করছিল, ভয় পাচ্ছিল, কোনও ধরনের ব্যাখ্যা খুঁজছিল– যেন দখলকারীরা কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, রুশ বাহিনী কোনও বিরতি নিচ্ছে না। তাদের একটিই কাজ, আর তা হলো- মানুষের জীবন কেড়ে নেয়া, মানুষকে ভয় দেখানো। আজ সন্ধ্যায়, কিয়েভ এবং আবারও প্রায় পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অ্যালার্ম শুনেছে।
ভলোদিমির জেলেনস্কি বলেন, পশ্চিম ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চল, দিনিপ্রোপেত্রোভস্কের কেন্দ্রীয় অঞ্চল, সুমির সীমান্ত অঞ্চল এবং কৃষ্ণ সাগরের বন্দর শহর মিকোলাইভ ও অঞ্চলে হামলা চালানো হয়েছে।
ইউক্রেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply