নিউজ ডেস্ক: বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মীর মোহাম্মদ নূরে আলম ওরফে লিমনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে নূরে আলমকে গ্রেফতার করে র্যাব ২-এর একটি দল। সোমবার সকালে র্যাব ২-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-২ জানায়, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরে আলমকে গ্রেফতার করেছে। বিশ্বজিৎ হত্যার দীর্ঘ ১০ বছর পর তাকে গ্রেফতার করা হলো।
র্যাব বলছে, নূরে আলমের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার বাবার নাম মীর মোহাম্মদ নুরুল ইসলাম। বাড়ি রংপুরের পীরগাছা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নূরে আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বিশ্বজিৎ হত্যায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে নৃশংসভাবে কুপিয়ে-পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেন। ১৩ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
বিশ্বজিৎ হাত্যা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply