২৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন।
শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি মূল অনুষ্ঠানে যুক্ত হন।
ডক্টর হাছান বলেন, দেশের উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা বিএনপি’র সহ্য হচ্ছে না বলেই তারা সমালোচনা করছে। প্রধানমন্ত্রীর বেশিরভাগ সফরসঙ্গীই যে নিজ খরচে গেছেন, সেটা রিজভী আহমেদ সাহেবের জানা উচিত ছিল। অথবা তিনি জেনেও না জানার ভান করছেন।
এর আগে সম্মেলনে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন, যেভাবে তাদের একেকজন বক্তব্য দিচ্ছেন, তাতে বিএনপি’র সিরিজ বৈঠকের ফলাফল শূণ্য বলে মনে হচ্ছে। জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করে কোনও দিশা বা কূল-কিনারা পায় নি। কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যেই লিপ্ত, উল্লেখ করেন হাছান মাহমুদ।
এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলসহ অন্যরা বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply