বিয়ে করছেন অপূর্ব

০১ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্র নিবাসী শাম্মা দেওয়ান।

বিষয়টি নিশ্চিত করেছেন অপূর্ব নিজে। তিনি বলেন পারিবারিকভাবে তাদের বিয়ে হচ্ছে। বৃহস্পতিবার রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে দুজনের বিয়ে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিয়ে অপূর্ব আরও জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তবে তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।

অনুষ্ঠান করতে না পারার আক্ষেপ অপূর্বের মুখে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার প্ল্যান ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সাথে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কারণ, এরমধ্যে অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘুষা করছিল। তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পাইনি। আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সাথেও সংসারের ইতি টানতে হয় ২০২০ সালে। অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর।

জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

অপূর্ব/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *