বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর

২৬ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজের রুপে মাত করে রেখেছেন গোটা বলিউডকে। এছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অনেক ব্যবসা সফল ছবিও। তবে এবার তিনি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠার সাথেই সাতপাকে বাঁধা পড়বেন তিনি। 

বরুণ ধাওয়ান- নাতাশা দালালের বিয়ের পরই শ্রদ্ধা কাপুরের বিয়ের খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছুই বলেনি শ্রদ্ধা-রোহান।

ফটোগ্রাফার রোহনের সাথে কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। লকডাউনের সময় তাদের একসাথে রাস্তায় দেখা গেছে বলেও খবর প্রকাশ করেছিল ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

যদিও শ্রদ্ধার সাথে সম্পর্ক নিয়েও পরিষ্কার কিছু বলেননি রোহন। বরুণ ধাওয়ান প্রকাশ্যে শ্রদ্ধার সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেও চুপ থেকেছেন রোহন।

এদিকে, মেয়ের বিয়ে নিয়ে শক্তি কাপুর এক সাক্ষাৎকারে বলেন, মেয়ে নিজের পছন্দের কাউকে জীবনসাথী হিসেবে বেছে নিয়ে আমাদের আপত্তি নেই। এর আগে ফারহান আখতারের সাথে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল শ্রদ্ধার। ফারহানকে পছন্দ নয় শক্তি কাপুরের। তাই টেকেনি তাদের প্রেম। এমন কথাও শোনা যেত বি-টাউনে।

শ্রদ্ধা কাপুর/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *