বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বীরভূমের ভাদুলিয়াতে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

কীভাবে এই বিস্ফোরণ হলো, তা নিয়ে সংশ্লিষ্টরা কিছু না জানালেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়লা তোলার সময় ব্লাস্টিং করা হলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের (জিএমপিএল) কয়লাখনিতে বিস্ফোরণের পর উপরিতলার কর্মকর্তারা পালিয়েছেন।

বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। খনিতে কেউ আটকে আছেন কিনা, তাও খতিয়ে দেখছেন তারা। এলাকার বিধায়ক ও প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন। এলাকায় এই বিস্ফোরণ নিয়ে উত্তেজনাও আছে।

বিস্ফোরণ নিয়ে কয়লাখনির শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তারা সকালে কাজ করতে আসেন। তারপর তারা প্রবল বিস্ফোরণের শব্দ পান।

স্থানীয়রা বলেছেন, সাধারণত দুইটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু এদিন একটি ট্রাকেই বিস্ফোরক আনা হয়েছিল। তার জেরে এই বিস্ফোরণ হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারত/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *