২৩ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বুলগেরিয়ার পূর্বাঞ্চলের রোয়াক এলাকায় একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ৯ জন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোয়াক নামে ওই গ্রামের পুরনো একটি স্কুল ভবনকে নার্সিং হোমে রূপান্তর করা হয়েছিল। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নার্সিং হোমটি থেকে ৫৮ জন বয়স্ককে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের চারপাশে। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে কয়েকজন মাথায় গুরুতর আঘাত পেয়েছে, কারও কারও হাড় ভেঙে গেছে। তিনটি শিশুকে আইসিইউতে রাখতে হয়েছে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply