৬ মে ২০২২ (বিনোদন ডেস্ক): গত ১০ জানুয়ারি জানা গিয়েছিল মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। এরপর থেকেই সতর্ক জীবনযাপন করছেন এই নায়িকা। মাতৃত্বকালীন তিনি কোনও ঝুঁকি নিতে চান না। যে কারণে সব ধরনের শ্যুটিং থেকে বিরত রয়েছেন তিনি। ঈদে স্বামী রাজ ও নানাকে নিয়ে কক্সবাজারে গেছেন পরীমনি। সেখান থেকে পোস্ট করছেন বিভিন্ন মূহুর্তের ছবি। এবার তিনি প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবি।
ছবিতে দেখা যায়, সযত্নে বেবি বাম্প আগলে রেখেছেন পরিমনি।
অনাগত সন্তানকে নিয়ে হাজারও কল্পনায় ভাসছেন পরীমনি। নিজের ফেসবুক পেজেও ‘মাই প্রেগন্যান্সি ডায়েরি’ নামে একটি অ্যালবাম খুলেছেন তিনি। সেই অ্যালবামের দ্বিতীয় ছবি এটি।
কক্সবাজার সফরে পরী ও রাজের সাথে আছেন পরীমনির নানা শামসুল হক ও পরিবারের আরও এক সদস্য। স্বামী ও নানাকেই ঘিরে এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।
লিখেছেন, এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সাথেই আছে, আমি পরিপূর্ণ।
পরীমনি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply