২৬ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই এবার বেলারুশকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামনের মাসগুলোতে মস্কোর মিত্র এই দেশটির কাছে স্বল্প-পাল্লার এসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন বেলারুশের কাছে যে ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছেন, তার নাম ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৫০০ কিলোমিটার। অর্থাৎ এগুলো ৫০০ কিমি (৩১০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রচলিত এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এর মাধ্যমে উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।
তিনি বলেন, রেলারুশের এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে আরও উন্নত করতে সহায়তা করবে রাশিয়া। এতে করে বেলারুশিয়ান এসব যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















