বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে

৩১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশপ্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

রোববার মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র জুন ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ভার্চ্যুয়ালী আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কর্মপরিল্পনা বাস্তবায়ন করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন করতে বছরের শুরু থেকেই সফলতার জন্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

শাহাব উদ্দিন বলেন, সুন্দরবন সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বছরের শুরু থেকেই পুরো বছরের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, সব ক্ষেত্রেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য কাজ করতে হবে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করে দেশের বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার,  পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরীসহ দফতর প্রধানও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা আলোচনায় অংশ নেন।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *