বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বুধবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু। খবর: টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ব্যায়াম করার সময় আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এর পরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
রাজু শ্রীবাস্তব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply