ভারতে ঘুরতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): বন্ধুদের সাথে ভারতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাঈমুর রহমান প্রান্ত নামে বাংলাদেশি এক যুবক। এসময় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি যুবক।

সোমবার রাতে ভারতের গোয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২৪ বছর বয়সী নাঈমুর রহমান প্রান্ত নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে তিনি। আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষবর্ষের ছাত্র ছিলেন প্রান্ত।

আহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদও ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব ও তার ছোট ভাই আলী আরমান আদিব।

আহতদের ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে আদিবের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে নিহত নাঈমুর রহমান প্রান্তের চাচা আক্তার হোসেন বলেন, আমার ভাতিজা বন্ধুদের সাথে রোববার সকাল দশটার ফ্ল্যাইটে ভারতের মুম্বাইয়ে যায়। সেখান থেকে গোয়া যায়। সোমবার রাতে গোয়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় প্রান্ত মারা যায়। মঙ্গলবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহামন স্বপন আমাকে এ দুঃসংবাদটি দেন।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আহত সোয়াদ মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শুনেছি ফতুল্লার কয়েকজন ভারতে সড়ক দুর্ঘটনায় আহত ও একজন নিহত হয়েছে। বিষয়টি খোজ খবর নেয়া হচ্ছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *