ভারতে বর্জ্যের গুদামে আগুন, প্রাণ গেল ১১ শ্রমিকের

২৩ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের হায়দরাবাদে একটি বর্জ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে হায়দরাবাদের ভৈগুদা নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

পুলিশ জানায়, বর্জ্যের ওই গুদামের ভেতরে ১২ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হওয়ার জন্য শুধু একটি দরজাই আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, গোডাউনটির ভেতরে ঘুমিয়ে থাকা ১২ শ্রমিকের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকি ১১ জনের লাশ আমরা উদ্ধারের চেষ্টা করছি।

এদিকে এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তায় ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া তেলেঙ্গানার মুথ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ রুপি সহায়তায় ঘোষণা দেন।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *