২৯ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় রাজস্থানের বারমারে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর: এনডিটিভি।
বিবৃতিতে জানায়, দুই আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই পাইলটই মারা যান। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
দুর্ঘটনার পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সাথে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই বিমান সেনার মৃত্যুতে শোক জানিয়ে ট্যুইটও করেছেন তিনি। এতে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী।
সোভিয়েত আমলের এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান মিগ-২১।
বিমান বিধ্বস্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply