১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় চার রোহিঙ্গা যুবককে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে ওই চার রোহিঙ্গাকে আটক করেন মোহাম্মদ ওসমান নামের এক অটোরিকশাচালক। পরে তাদের মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন ওসমান। খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক রোহিঙ্গারা হলেন আবুল হাসিম, মোহাম্মদ জুবায়ের, দ্বীন মোহাম্মদ ও জামাল।
মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম বলেন, বেলা একটার দিকে এক অটোরিকশাচালক চার সন্দেহভাজন ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। তাদের সাথে কথা বলে নিশ্চিত হই, তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মুছাপুর ইউপির চেয়ারম্যান বিষয়টি জানানোর পর পুলিশ পাঠিয়ে আটক রোহিঙ্গাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাতে কথা বলে ভাসানচরের তাদের নিজ ক্যাম্পে পাঠানো হবে বলে জানান তিনি।
রোহিঙ্গা সংকট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply