আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ অন্তত ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে।
ইতালীয় কোস্টগার্ড জানায়, আগের রাতে তারা একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনে। পরে সেখান থেকে ৮ জনকে মৃত এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজার, মালি ও আইভরি কোস্টের নাগরিকরা রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল কয়েকদিন আগে। মৃতরা সবাই হাইপোথারমিয়াতে মারা গেছে বলে মনে করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ইতালীয় কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির কথা জানায় মাল্টার কর্তৃপক্ষ। কারণ ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন এলাকা।
নৌকাডুবি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply