২৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে ভেনিজুয়েলার বহিষ্কার করার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় কতৃপক্ষ।
ব্রাসেলসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে কারাকাস ছাড়ার নির্দেশ দেয়ার জবাবে ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে ইউরোপ থেকে বহিষ্কার করা হচ্ছে। খবর: রয়টার্স।
এর আগে ইইউ কারাকাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ভেনিজুয়েলার রাষ্ট্রদূত বহিষ্কার করার নির্দেশ দেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
ইইউ/এসকেএম
















Leave a Reply