২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষক ও শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের উদ্বুদ্ধকরণে চারটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্দেশনাগুলো জানানো হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়:
ক) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সব শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীর স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
খ) শিক্ষা বিভাগের আওতাধীন বিভাগ বা জেলা অথবা উপজেলা পর্যায়ের দফতর বা সংস্থা অথবা প্রতিষ্ঠানের প্রধান নিজ দফতরের কর্মকর্তা বা কর্মচারীসহ আওতাধীনশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা কর্মকর্তা বা কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করবেন।
গ) শিক্ষকরা অনলাইন বা ভার্চ্যুয়াল ক্লাসে শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
ঘ) এই বিভাগের আওতাধীন সব দফতর বা সংস্থার কর্মকর্তা অথবা কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীরা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা দিবেন।
শিক্ষা মন্ত্রণালয়/টিটি/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply